ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে কমনওয়েলথের প্রতিনিধিরা ভোটের পরিবেশ আর আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজ নিয়েছেন বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। এ ক্ষেত্রে ভোটকেন্দ্রের ভেতর ও বাইরের নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে বেশি জোর দিয়েছেন তারা।
রোববার (২৬ অক্টোবর) কমনওয়েলথ ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সাংবাদিকদের সামনে বিষয়বস্তু তুলে ধরেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।আখতার আহমেদ বলেন, “উনাদের ডেলিগেশন প্রি-ইলেকশন পিরিয়ড, ইলেকশন ডে ও পোস্ট ইলেকশন পিরিয়ডেও আসতে চাইবেন। পোস্টাল ভোটিং পদ্ধতি সম্পর্কে জানতে চেয়েছেন, কীভাবে করা হবে। কোথাও ডিসপিউট হলে কীভাবে হ্যান্ডেল করি, তাও জানতে চেয়েছেন।”
তিনি আরও বলেন, আরপিও অনুসরণে নির্বাচন পরিচালনা বিধি, আচরণবিধি ও ইসির নেতৃত্বে পাঁচটি কমিটি এবং আদালতের নির্দেশনা মেনে সব ধরনের অভিযোগ নিষ্পত্তি করা হয় বলে জানানো হয়েছে প্রতিনিধি দলকে।সংস্কার কমিশনের সুপারিশ কীভাবে গ্রহণ করা হয়েছে এবং কী কী কাজ করা হয়েছে, তার অগ্রগতিও তুলে নির্বাচন কমিশন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে প্রতিনিধি দলের কাছে জানানো হয়েছে, “নিরাপত্তা বিষয়ে নেওয়া পদক্ষেপের কথা জানতে চেয়েছেন। বললাম, আমাদের সঙ্গে যারা নিরাপত্তা নিয়ে কাজ করছেন, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও আলোচনার ভেতরে আছি, এটা পযায়ক্রমিকভাবে করা হবে।”
আইনশৃঙ্খলার দুটো বিষয়ে প্রতিনিদিল দল জোর দিয়েছেন মন্তব্য করে সচিব বলেন, “দুটো বিষয়ে ওনারা আলোকপাত করেছেন। একটা ভোটকেন্দ্রে, আরেকটা পরিবেশগত।
“ভোটকেন্দ্রের বিষয়ে বলেছি, আমাদের ১৪ থেকে ১৮ জনের টিম কাজ করে; বাইরে সিকিউরিটি ওভারঅল অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা পুলিশের এখতিয়ারাধীন।”
এছাড়া, লোকবলের প্রশিক্ষণ, এআই অপব্যবহার রোধ, মিথ্য তথ্যসহ সার্বিক বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান ইসি সচিব।